চাঁদপুর জেলায় যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। নেটওয়ার্কের সদস্যসচিব কালাচাঁদ দাস অসিতের পরিচালনায় ভার্চুয়াল মিটিং।
ওইসময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সদস্য পাপড়ী বর্মন, মনিন্দ্র বমর্ন, বেবী সাহা, পিএম বিল্লাল, জিয়াউর রহমান,খায়রুল আলম জনি,খুকি চৌধুরানী, ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট দেবাশীষ হালদার ও মোঃ আফসার উদ্দিন।
মিটিং এর শুরুতে নেটওয়ার্কের আহবায়ক প্রয়াত প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব জানানো হয়। এরপর চাঁদপুরে চলমান যৌন হয়রানিসহ নির্যাতনের প্রতিবাদে আলোচনা করা হয়। বক্তরা বলেন সকল প্রকার হয়রানির প্রতিবাদে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক তাদের কার্যক্রম চালিয়ে যাবে।