POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৭ জন গুরুতর আহত হয়েছে

মতলব উত্তরে কুকুরের কামড়ে শিশুসহ আহত সাত

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ১৪, ২০২২ | সময়: ৭:০৮ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৭ জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টার সময়, দুপুরে ও বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি,দেওয়ানজিকান্দি,ছেংগারচর গ্রামে এ ঘটনা ঘটে। পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন- মিম আক্তার(৫), আয়েশা (৫), নাফিজা আক্তার (৮) নূর মোহাম্মদ (৮৫), রুফিয়া(৬৫) ও তৃপ্তি (৬)। আহত ব্যক্তিদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী ৫জনকে এন্টি র‍্যাবিক্স ইনজেকশন দিয়ে চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। হাসপাতাল ও এলাকাবাসী জানান, পাগলা কুকুরটি লোকজনের পা, কোমর, পিঠ ও বুকে এলোপাথারি কামড়াতে থাকে।
তাঁদের চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে ধাওয়া করলে পাগলা কুকুরগুলো দৌড়ে পালিয়ে যায়। কুকুড়ের কামড়ে রুফিয়া বেগম (৬৫) জানান,বাড়ির পুকুরের ঘাটলায় পানি আনতে যাওয়ার সময় হঠাৎ ১টি পাগলা কুকুর ঘেউ ঘেউ করতে করতে তাঁর ওপর ঝাপিয়ে পড়ে। পা, কোমর ও পিঠে কামড়াতে থাকে এলোপাতাড়ি। এসব স্থান রক্তাক্ত জখম হয়।
এ সময় আশপাশের লোকজন লাঠি নিয়ে এগিয়ে এলে কুকুরটি দৌড়ে চলে যায়। চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ্য আছেন। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান জুয়েল বলেন, তাঁর হাসপাতালে ভর্তি হওয়া ওই ৫ জনকে এন্টি র‍্যাবিক্স-ভি ইনজেকশন দেওয়া হয়েছে। দুইজনকে ঢাকায় মহাখালি পাঠানো (রেফার) হয়েছে।
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন