POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে সামাজিক নিরাপত্তার কর্মসূচি বাস্তবায়নে সেমিনার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৩, ২০২২ | সময়: ৮:৩২ অপরাহ্ণ

সামাজিক নিরাপত্তার কর্মসূচি বাস্তবায়নে ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন ন্নেছার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিথি হিসেবে উপপরিচালক চাঁদপুর রজতশুভ্র সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন,উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদ,মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ডাঃ মামুন ভূঁইয়া ।

এছাড়া উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিব এবং সকল ইউপি সদস্যগণ সেমিনারে অংশগ্রহণ করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন