POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৩, ২০২২ | সময়: ৭:১০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে খালেদা জিয়ার মুক্তি, সু -চিকিৎসার জন্য বিদেশ প্রেরন ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নানা অসঙ্গতী তুলে ধরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যৌথ ভাবে মিছিলটি আলীগঞ্জ থেকে এসে হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে হাজীগঞ্জ পূর্ব বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হাসান, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার।

ওই সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, সহ-সভাপতি মো. নুরুন্নবী সম্রাট, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মো. ইকবাল সর্দার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ- হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন