POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশবাসীকে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১৩, ২০২২ | সময়: ৬:২০ অপরাহ্ণ

দেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশবাসীকে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস এখনো নির্মূল হয়নি। আমরা একটি স্বাভাবিক অবস্থায় আছি।

অস্বাভাবিক অবস্থায় যাতে না যাই, সে বিষয়ে সবার সচেষ্ট থাকা দরকার। ‘

দেশে কভিড কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। গতকাল ১০৯ জন সংক্রমিত হয়েছে। এ জন্য আমাদের আরো সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ‘

তিনি বলেন, ‘ইতিমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। তাই সবাইকে অনুরোধ করছি মাস্ক পরবেন, হাত স‌্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ‘ টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন বলেও জানান তিনি।

সূত্র: কালের কণ্ঠ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন