POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া উপজেলা চেয়ারম্যান সাময়িক বহিষ্কার!

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৩, ২০২০ | সময়: ৪:৩০ অপরাহ্ণ

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বরত উপ-সরকারী প্রকৌশলী নূর আলমকে পিটিয়ে আহত করায় বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ আদেশ দেয়।

উপসচিব মোঃ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক স্মারকে তার বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সহকারী প্রকৌশলী নূর আলমকে পিটিয়ে আহত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। যেহেতু চেয়ারম্যান উপজেলা পরিষদ, কচুয়া চাঁদপুর কর্তৃক সম্পাদিত এমন কর্মকান্ডে উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করতে পারে। যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচল অবস্থার সৃষ্টি এবং জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশংকা রাখে।

সেহেতু কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর সংশোধিত ২০১১ এর ১৩ (খ) ধারা অনুসারে কার্যক্রম শুরু করা হয়েছে এবং যেহেতু তার এ পদে বহাল থেকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্র বা পরিষদের স্বার্থে হানিকর সরকার ও জনস্বার্থে তাকে তার স্বপদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন