POPULAR BD NEWS
Popular BD News Logo

পুকুরের পাড় না বাধায় সড়কের বেহাল দশা এবং জনচলাচলে চরম দুর্ভোগ

কচুয়ায় পুকুর পাড় না বেঁধে মৎস চাষ করায় গ্রামীন সড়কের বেহাল দশা

শান্তুু ধর কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুন ১২, ২০২২ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের ভুইয়া বাড়ির মৎস চাষী বুলবুল নামে এক ব্যক্তি রাস্তা সংলগ্ন পুকুরের পাড় না বাধায় সড়কের বেহাল দশা এবং জনচলাচলে চরম দুর্ভোগ।

সরজমিনে ভুক্তভোগীরা জানান, ঠাকুর বাড়ি থেকে ইসলামপুর সড়কের পাড়াগাঁও ভুইয়া বাড়ির সামনে সড়ক সংলগ্ন মৎস চাষী বুলবুল পুকুরের পাড় না বেঁধে মৎস চাষ করায় কাঁচা রাস্তা প্রায় ভেঙ্গে পড়ে। এতে চাপাতলী, দৌলতপুর ও কান্দিরপাড় সহ আরও একাধিক গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মৎস চাষী বুলবুল জানান, আমি প্রতিবছরই পাড় বেঁধে মৎস চাষ করে আসছি। কিন্তু ভুইয়া বাড়ী সহ আরও একাধিক গ্রামের বাড়ির পানি নেমে রাস্তার কিছু অংশ ভেঙ্গে পড়ে। আমি আগামী মাসে মাছ সরিয়ে পাড় বেঁধে দিব। তবে তাদের বাড়ির ময়লা আবর্জনার পানি আমার পুকুরে আসা বন্ধ করতে হবে বলে দাবী জানান।

ভুক্তভোগীরা সমস্যাটি নিরসনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন