POPULAR BD NEWS
Popular BD News Logo

ছয়টি একাডেমিক ভবন উদ্বোধনকালে বললেন এমপি

অতীতের কোন সরকার এতো উন্নয়ন করেনি

মজিব পাটোয়ারী/ তোফায়েল আহম্মেদ | প্রকাশিত: জুন ১১, ২০২২ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

শনিবার সারাদিনভর হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর, ২নং বাকিলা, ৩নং কালোচোঁ ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।

একাডেমিক ভবনগুলো হলো, ছালেহ্ আবাদ এম.এন ফাজিল ডিগ্রি মাদ্রাসা,বোরখাল আর্দশ উচ্চ বিদ্যালয়, মৈশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুহিলপুর উচ্চ বিদ্যালয়,

সুহিলপুর এ.বি.এস ফাযিল ডিগ্রি মাদ্রাসা, মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি নিজের সফলতার গল্প তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের উদ্দ্যোশে তিনি বলেন, চলার পথে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে সকল বাধাকে অতিক্রম করে নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে যেতে হবে। তোমাদের মনে রাখতে হবে তোমাদের পিতা মাতা অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছে। ওনাদের কষ্টকে মূল্যায়ন করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। যদি না করো তাহলে নিজেরা ঠকবে।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড তু্লে ধরে বলেন,অনেক আন্তরিকতার সাথে মাননীয়  প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করা হয়েছে সাধারন মানুষের জন্য এবং ভবিষ্যং প্রজন্মের জন্য। বর্তমান সরকারের আমলে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তা অতীতের কোন সরকার  এতো আন্তরিকতার সাথে বাংলাদেশের এতো উন্নয়নমূলক কাজ করে নি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর। তিনি বলেন, এই সমাজের স্রোতে অনেক জায়গায় অনেক রকম দেখতে পাবে, সবখানে গা ভাঁসিয়ে দেয়া যাবে না। তোমরা যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হও, তাহলে সমাজের ভালো খারাপ ভেদাভেদ করতে পারবে। তোমরা প্রতিবাদ করতে শিখো। তোমরা একজন হলেও সমাজের অন্যায় অবিচারের বিরুদ্বে প্রতিবাদ করতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন।

ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, থানা অফিসার ইনচার্জ  জোবাইর সৈয়দ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু,যুগ্ম-সাধারন সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, পৌর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ফেরদৌসী আক্তার, ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক এম. এ হাসেম হাসু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল,সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল,যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ৩নং কালোচোঁ ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ১১নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন