ছালেহ্ আবাদ এম. এন ফাজিল ডিগ্রি মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমি ভবনের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সাতবাড়িয়া বেতিয়াপাড়ায় এ ভবন উদ্বোধন করেন।
অধ্যক্ষ সগির হোসাইন এর সঞ্চালনায় ও গভর্ণিংবডির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক সফল সরাষ্ট্রমান্ত্রী চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন প্রমুখ।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।