POPULAR BD NEWS
Popular BD News Logo

হোটেলে খাবার খেতে গিয়ে

হাজীগঞ্জের কাঠমিস্ত্রি শরীফ ঢাকায় খুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১০, ২০২২ | সময়: ৯:০৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের হাওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম ( ৩২) কে ধারালো চুরি দিয়ে গলা কেটে খুন করা হয়।  মৃত্যুকালে বাবা-মা স্ত্রী দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। খুনি শাহ আলমের ফাঁসি দাবি ও শরিফের আত্মার শান্তি কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন পরিবার।

শরিফুল ইসলাম গত চার মাস ধরে নারায়ণগঞ্জে সোনারগাঁও থানা সংলগ্ন নীলা ফার্নিচারে কাজ করে আসছে।  প্রতিদিনের ন্যায় কাজ শেষে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পার্শ্ববর্তী হোটেলে খাবার খেতে যাওয়ার পথে হত্যার শিকার হন। ওই এলাকার নেশাগ্রস্ত শাহ আলম (৪০) ধারালো চুরি দিয়ে গলায় আঘাত করলে শরিফ চিৎকার দিয়ে পার্শ্ববর্তী হোটেলে গিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ আলম ঘটনা ঘটিয়ে পার্শ্ববর্তী একটি গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান উপভোগ করে। স্থানীয় লোকজন শরিফের গলায় ছুরির আঘাতের বিষয়ে জিজ্ঞেস করলে সে স্বীকার করেন। এরপর তারা তাকে বেদম মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘাতক শাহআলম পুলিশের কাছে আটক রয়েছে। শাহ আলম ১৭ মাস জেল খেটে গত চার দিন আগে ছাড়া পান।

স্থানীয় ইউপি সদস্য মানিক জানান, নারায়ণগঞ্জে গিয়ে জানা গেলো ঘাতক শাহআলম মাদকাসক্ত। শরীফের সাথে তার কোনো শত্রুতা ছিল না।

শুক্রবার শরীফের গ্রামের বাড়িতে গিয়ে মিলল শোকের মাতম। তার গ্রামের বাড়িতে  শুক্রবার বাদ মাগরি জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন ও প্যানেল চেয়ারম্যান মানিক মিয়াসহ এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন