POPULAR BD NEWS
Popular BD News Logo

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে

জুমার নামাজ শেষে মতলব উত্তরে মানববন্দন ও বিক্ষোভ মিছিল

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: জুন ১০, ২০২২ | সময়: ৬:৪২ অপরাহ্ণ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে মতলব উত্তর তৌহিদী জনতা।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে মতলব উত্তর   উপজেলার ছেংগারচর বাজারে তৌহিদী জনতা ও স্থানীয় মসজিদের ইমাম ও মুসুল্লিদের উদোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বিক্ষোভ মিছিলটি ছেংগারচর কারিমিয়া মাদ্রাসা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন – ছেংগারচর কারিমিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আতাউল্লাহ মহসিন, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সাবেক সভাপতি মনির হোসেন বেপারি, দর্জি বাজার জামে মসজিদের ইমাম ও খতিম মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন  বলেন, ছেংগারচর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুল খান।

তারা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন