POPULAR BD NEWS
Popular BD News Logo

সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা

কচুয়ায় জোরপূর্বক সম্পত্তি দখল: টাকা দিয়ে রফা করার প্রস্তাব

টাকা দেয়ার প্রস্তাব দেয় দখলবাজরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১০, ২০২২ | সময়: ৬:১৮ অপরাহ্ণ
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের পশ্চিম পাড়া মসজিদ বাড়িতে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।মনোহরপুর গ্রামের কাদিম আলীর মেয়ে মোস্তফা বেগমের দেড় শতাংশ সম্পত্তিতে একই বাড়ির মরহুম ইউসুফ আলীর ছেলে ইমান হোসেন, মনির হোসেন, আমির ও জাকির হোসেন জোরপূর্বক বসতঘর, রান্নাঘর ও টয়লেট নির্মাণ করেন। এ নিয়ে মোস্তফা বেগম তাদেরকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন। কিন্তু তারা নিষেধকে অমান্য করে কাজ চালিয়ে যান। এমনকি মোস্তফা বেগম ও তার আত্মীয় স্বজনদের হত্যা ও মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় তারা। সম্পত্তি রক্ষার্থে মোস্তফা বেগম কচুয়া থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ ভিত্তিতে কচুয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মামুন সরকার ইমান হোসেন গংদের গত ৩১ মে তাদের ঘর ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়।  ইমান হোসেন গং স্থাপনা সরিয়ে নিচ্ছে না।

জানতে চাইলে  ইমান হোসেন সংবাদিকদের বলেন, সম্পত্তিতে থাকার জন্য বসত বাড়ি নির্মাণ করেছি। মোস্তফা বেগম এই বাড়ির মেয়ে তিনি তার হির্সায় .২৫ শতাংশ জায়গা পাবেন। সেই জায়গার পরিবর্তে টাকা দেয়ার প্রস্তাব দেয়া হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

ভুক্তভোগী মোস্তফা বেগম বলেন, কাদিম আলীর ৬ ওয়ারিশ ১৪ শতকের অন্দরে ১.৫ শতকের মালিক। অনান্য ভাই বোনদের থেকে দেড় শতাংশ সম্পত্তি এজবদল করা হয়। কিন্তু সম্পত্তিতে ইমান হোসেন গং জোরপূর্বক দখল করে রেখেছে। থানা পুলিশের কথাও না শুনে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রয়োজনে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে হলেও সম্পত্তি রক্ষা করতে চান মোস্তফা বেগম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন