র্যাব-১১ এর তিনটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা থেকে ১২১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৯ জুন সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার নাজিরা বাজার ঘোষনগর (উত্তর পাড়া) গ্রামের মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে মোঃ ফরহাদ হোসেন(৩২)। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১ এর পৃথক আরেকটি অভিযানে ১০ জুন সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় রর্যাব-১১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ব খোদাই ধুলি গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন(২৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
একই দিনে পৃথক আরেকটি অভিযানে ১০ জুন সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানা ভান্ডার খন্ড গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হালিম(৩০) এবং কুমিল্লা জেরার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর গ্রামের হারুন খানের ছেলে মোঃ জুয়েল রানা(২৭)।
বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।