POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ভিটামিন এ ক্যাপসুল পাবে ৩ লাখ ২০ হাজার ৮২৮ শিশু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৯, ২০২২ | সময়: ৯:৪৫ অপরাহ্ণ

চাঁদপুরে এ বছর ৩ লাখ ২০ হাজার ৮২৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ জুন থেকে ১৫ জুন তিন দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২৩০ শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫০ মাস বয়সী ২ লাখ ৮৪ হাজার ৫৯৮ শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন। আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা।

কর্মশালায় জানানো হয়, চাঁদপুরে এবছর আগামী ১২ জুন থেকে ১৫ জুন তিন দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে। এবার ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২৩০ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫০ মাস বয়সী ২ লাখ ৮৪ হাজার ৫৯৮ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতবছর চাঁদপুর জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অর্জনের হার ছিল ৯৯ ভাগ।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন