হাজীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ মাসুদ আহাম্মদ পুনঃরায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভর্তি রয়েছেন।
আজ বুধবার এনজিওগ্রাম পরবর্তী ওনার হার্টে রিং পরানো হতে পারে বলে জানা গেছে। পূর্বে তার হার্টে দুইটি রিং বসানো হয়েছে।
অধ্যক্ষ মাসুদ আহমেদের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন কলেজ পরিচালনা পর্ষদ, অভিভাবক সদস্য, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।