POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন

শরীয়তপুরে এডিসি হিসেবে গাজী শরিফুল হাসানের যোগদান

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: জুন ৮, ২০২২ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে গাজী শরিফুল হাসান শরীয়তপুরে যোগদান করেন।

মঙ্গলবার(৭ জুন)বিকেলে তিনি শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। পরে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

গত ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কেএম আল- আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসানকে শরীয়তপুরের এডিসি হিসেবে পদায়ন করা হয়। উল্লেখ্য, গাজী শরিফুল হাসান কে এর আগে ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল।সেই আদেশ স্থগিতের পর জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন