POPULAR BD NEWS
Popular BD News Logo

দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন

কচুয়ায় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুন ৮, ২০২২ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলা সকল পাঠকদের জনপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় কচুয়া পৌরসভা ভবনের সামনে থেকে আনন্দ মিছিল বেড় হয়ে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে ডাক বাংলা এসে শেষ।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় দৈনিক যায়যায়দিন পত্রিকা কচুয়া উপজেলা প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্তুু ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি রাকিবুল হাসান,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন হোসেন শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিসান আহমেদ নান্নু।

এছাড়াও উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাজউদ্দীন মানিক,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা,প্রচার সম্পাদক সায়েম মৃধা, কার্যকরী কমিটির সদস্য শ্যামল কান্তি ধর, সদস্য আহসান হাবীব সুমন, ফরহাদ চৌধুরী দৈনিক অপরাধ দমন পত্রিকা কচুয়া উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশীদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পত্রিকা টির সু- সাফল্য কামনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাওয়ার প্রতয় ব্যক্ত করেছেন, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের লোকজন ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন