POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের ফারাক্কাবাদে বেপরোয়া অটোবাইকের চাপায় পথচারী বৃদ্ধ নিহত

চাঁদপুর অটোবাইকের চাপায় পথচারী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৮, ২০২২ | সময়: ৪:৩৮ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদে অটোবাইকের চাপায় দ্বীন ইসলাম (৭৫) নামে এক পথচারী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজার সংলগ্ন মনিরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী বৃদ্ধর বাড়ি চাঁদপুর সদর উপজেলার সাপদী গ্রাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পিতার নাম জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে ফরাক্কাবাদ বাজার সংলগ্ন মনিরের দোকানের সামনে নিহত বৃদ্ধ দ্বীন ইসলাম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটি অটো বাইক এসে তার সাথে ধাক্কা লাগে। অটো বাইকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর ভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে প্রথমে দুর্ঘটনা কবলিত অটোবাইকটি আটক করে থানায় নিয়ে যান। পরে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যান।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন