POPULAR BD NEWS
Popular BD News Logo

সভাপতি আবির, সম্পাদক বাপ্পী

১৫ বছর পর হাটিলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৮, ২০২২ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

গত সোমবার হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবাদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজীর স্বাক্ষরিত পরিপত্রে মোঃ মুক্তার আহমেদ আবিরকে সভাপতি ও মেহেদী হাসান বাপ্পীকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

১৫ বছর পর এই ইউনিয়নের ছাত্রলীগের কমিটিতে অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সাইফুল ইসলাম ভূঁইয়া,  আবদুল্লাহ আল মামুন নিশাত , প্রচার সম্পাদক আরিফুর রহমান মিজি ও দপ্তর সম্পাদক মো. সম্রাট হোসেন।

উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  হাটিলা পূর্ ইউনিয়ন ছাত্রলীগের নবাগত সভাপতি মো. মুক্তার আহমেদ আবির ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পী পপুলার বিডিনিউজকে বলেন, মুক্তিযোদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হাটিলা ইউনিয়ন ছাত্রলীগ কাজ করবে। ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগসহ সকল সংগঠনের দোয়া ও পরামর্ কামনা করেন তারা। পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন