মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহনাভুতি কি মানুষ পেতে পারে না ?. ——- ও বন্ধু | ভূপেন হাজারিকার গানের কথার সাথে যেন মিলে যায় ফারুকের দৈনন্দিন দিনের কথাগুলো।
জীবনের প্রয়োজনে চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ারের জন্য বিভিন্ন দ্বার প্রান্তে ঘুরছেন ফারুক ইসলাম। শারিরীক প্রতিবন্ধী হয়েও তার কপালে জুটেনি একটি হুইল চেয়ার ।
ফারুক ইসলাম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মৃত হামিদের ছেলে।
সে জানায়, আজ থেকে ২৪ বছর পূর্বে ট্রেনে কাটা পরে ডান পায়ে পচন ধরে ফলে ডাক্তারের পরামর্শে পা কেটে ফেলা হয়। এক পায়ে লাঠির সাহায্যে ভর করে চলাচল করতে হয়। একটি হুইল চেয়ার অতি প্রয়োজন।
মা সহ ৫ সদস্যের ভরণ পোষণ তাকেই যোগাতে হয়। তাই বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। প্রতিদিন সকাল হলেই হাজিগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে রাস্তায় শুয়ে থেকেই চলে তার ভিক্ষাবৃত্তির উপার্জন। ২ টাকা থেকে শুরু করে কেউ কেউ বা দেয় ১০/২০ টাকা। এভাবেই প্রতিদিন উপার্জন হয় তার ৩০০ টাকা।
ফারুক প্রতিবন্ধী ভাতা পেলেও ৫ সদস্যের পরিবারের যোগান দিতে প্রয়োজন একটি হুইল চেয়ার আর কর্ম সংস্থান। ফারুকের এক ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়ে ও এক মেয়ে এখনো ছোট।
এই শারিরীক প্রতিবন্ধী, গরীব, অসহায় ফারুকের একটি হুইল চেয়ারের খুবই প্রয়োজন। সমাজের বৃত্তবান এবং সামাজিক, সংগঠন কিংবা সরকারি কোন সংস্থা যদি একটি হুইল চেয়ার দিতে হাত বাড়িয়ে দিয়ে জীবন চলার পথে তাকে সহযোগিতা করেন, তাহলে তার এই দুঃখ, দুর্দশা কিছুটা হলেও কমবে বলে তার বিশ্বাস।
একটি হুইল চেয়ার হলে ফারুক ইসলাম প্রতিদিন সেটিতে বসে বাহিরে বের হতে পারবেন খুব সহজেই। তাই সমাজের বৃত্তবান কিংবা কোন সংস্থার প্রতি একটি মাত্র হুইল চেয়ারের আকুতি তার। যদি কোন ব্যক্তি তার সেই আকুতির ডাকে সাড়া দিয়ে সহানুভূতি কিংবা মানবতার হাত বাড়িয়ে দেন। তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন…
ফারুক ইসলাম, পিতা : মৃত হামিদ, গ্রাম : পূর্ব সুবিদপুর ছৈয়াল বাড়ি (বলাখাল রেল স্টেশন সংলগ্ন) মোবাইল : 01871486883