POPULAR BD NEWS
Popular BD News Logo

বুধবার ভোরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিললো মৃতদেহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৮, ২০২২ | সময়: ৩:৩৩ অপরাহ্ণ

চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় বৃদ্ধ তাজুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সকালে অজ্ঞাত থাকলেও দুপুরে তার পরিচয় মিলেছে। ওই বৃদ্ধের নাম তাজুল ইসলাম (৬৫)। সে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তারা ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রাম থেকে সোনাইমুড়ি নতুন বাড়ী করেন।

বিষয়টি নিশ্চিত করেন মৃত তাজুল ইসলামের ছেলে বাবুল।

পপুলার বিডিনিউজকে ছেলে বাবুল জানায়, তাজুল ইসলাম গত তিনদিন আগে তার বোনের বাড়ী ফেনীতে যাবার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি।

বুধবার ভোরে রেলওয়ের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহের সুরতাহাল রিপোর্ট করতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপী ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান।

পরে রেলওয়ে পুলিশের কাছে তাজুল ইসলামের মৃতদেহ হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল জানান, পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। আলামত জব্দ করে একই সাথে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়।

নিহত তাজুল ইসলাম চার সন্তানের জনক। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতো।

নিহতের ছেলে বাবুল মুঠোফোনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে জানান। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন