সকাল ১১ টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার খোলা রাখতে চায় ব্যবসায়ীরা, পপুলার বিডিনিউজ রিপোর্টে পড়ুন বিস্তারিত-
হ-য-ব-র-ল হাজীগঞ্জ বাজার। রাত পোহালেই শুরু হয় কেনা-কেটা। ক্রেতা-বিক্রেতারা যোগসাজশে প্রশাসনকে ফাঁকি দিয়ে আসছে। করোনা আতংক নেই। সামনে ঈদুল ফিতর। ঈদ বাজারের কেনাকাটা করতে করোনা মহামারীর তোয়াক্কা নেই।
তবে, ব্যবসায়ীরা বলছেন- আমরা সকাল ১১ টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখতে চাই। আমাদের মালামাল নষ্ট হয়ে যেতে পারে। আমাদেরও জীবিকা চলতে হবে।
ছবিটি দেখুন- সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
হাজীগঞ্জ বাজারের তায়েব ডেন্টালের মালিক দন্ত চিকিৎসক এম আলী মজিব বলেন, কেউ ব্যবসা করবে, কেউ করবে না। এমন দ্বিমুখী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হয় আপনারা সকল ব্যবসায়ীদের সমভাবে ব্যবসা করার সুযোগ দিন। নতুবা কেউই ব্যবসা করতে পারবে না। এমন নীতিতে অটল থাকুন। কিন্তু আপনারা কোনটাই না করে, বাজারে একটি হ-য-ব-র-ল অবস্থা করে রেখেছেন।
তিনি আরো বলেন, বাজারের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বাজারের বিভিন্ন অলিতে গলিতে, মেইন রাস্তায় হেঁটে হেঁটে দেখছি, কেউ দোকান খুলে ব্যবসা করছে, কেউ আতঙ্কে ভয়ে দোকানের সাটার বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে। সময় বেঁধে না দেওয়ার সিদ্ধান্তহীনতায়, এমনটি ঘটছে বলে অনেকেই মনে করছেন। এমন পরিস্থিতিতে কেউ ব্যবসা করছে, কেউ করতে পারছে না।
জানতে চাইলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্বশীল জনৈক ব্যক্তি বলেন, সকল ব্যবসায়ীদের মতামত নেয়া হয়েছে। সবাই চায় অন্তত সকাল ১১ টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার নির্দেশনা দেয়া হোক। বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আজ বা কালকের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।’