POPULAR BD NEWS
Popular BD News Logo

সীতাকুণ্ডে নিহত ফায়ার লিডার এমরানের দাফন সম্পন্ন

শান্তুু ধর কচুয়া | প্রকাশিত: জুন ৭, ২০২২ | সময়: ১২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত এমরান হোসেন মজুমদার (৪০) দাফন সম্পন্ন হয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে।

সোমবার রাতে নিহতের মরদেহ তার নিজ গ্রাম কচুয়ার সিংআড্ডা গ্রামে পৌঁছায়। পরদিন মঙ্গলবার সকাল আটটার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তার লাশ দাফন করা হয়।চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম জানান, নিহত এমরান হোসেন মজুমদার সীতাকুন্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে তিনি মারা যান। ফায়ারলিডার এমরান হোসেন মজমুদারের নামাজের জানায়ায় এলাকার শত শত লোক অংশ নেয়।

এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম, ইউএনও মোতাছেম বিল্যাহ, কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাহাতাব মন্ডল, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এমরান হোসেন মজুমদারের মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন