POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৬, ২০২২ | সময়: ৫:১৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিক মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন চৌধুরী। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন