POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করলেন ইউএনও

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ৬, ২০২২ | সময়: ৫:০৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈই গ্রামে সরকারি খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতায় হুমকির মুখের থাকা প্রায় ১ হজার হেক্টর কৃষি জমি রক্ষায় সরকারি খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

সোমবার পাঁচেই গ্রামের ব্রীজের উত্তর পাশে খালটি দখলমুক্ত করা হয়। ইউনিয়নের সেন্দ্রা-পালিশারা-কাশিমপুর সড়কের পাঁচৈই ব্রীজের উত্তর পাশে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণ করে স্থানীয় মাইজের বাড়ির মৃত ওমর আলীর ছেলে ভূমি দস্যু হাফেজ হোসেন ।

স্থানীয় বাসিন্দারা জানান, ২৫২নং পাঁচৈই মৌজার ৮৯৭নং দাগে ক-তফসিল ভূক্ত হালটের খালটি দখল করে মার্কেট নির্মাণ করায় মাঠের পানি নিষ্কাশনের যে স্থানটি ছিল তা ভরাট করে হাফেজ হোসেন। ব্রীজের নিচ দিয়ে পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন স্থানীয় কৃষকেরা।

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও সহকারী কমিশনার(ভূমি) মো. মেহেদী হাসান মানিক স্থানটি পরিদর্শন করে কৃষি জমি বাঁচাতে সরকারি হালটে থাকা খালটি দখলমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলমান তানজীর বলেন, পর্যায়ক্রমে সবগুলো জনগুরুত্বপূর্ণ খাল দখল মুক্ত করা হবে। খাল দখল করায় কৃষি জমিগুলোতে থেকে যথা সময়ে বর্ষার মৌসুমে জমে থাকা পানি সঠিক সময়ে বের হতে পারে না। এতে কৃষি জমিগুলো হারিয়ে যাচ্ছে। কোনভাবেই কৃষি জমির ক্ষতি করা যাবে না। পরবর্তীতে পরিকল্পনা নিয়ে পানি নিষ্কাশনের জন্য খালগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন