POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাদক পাচারকারী সাব্বির আটক

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুন ৫, ২০২২ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ সাব্বির হোসেন নামের মাদক পাচারকারীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

রোববার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনী এলাকায় বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে কচুয়া থানার এসআই নাজির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ১১ কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।

আটককৃত মাদক কারবারি সাব্বির হোসেন কুমিল্লা সদর থানার রামদুত গ্রামের মিজানুর রহমানের ছেলে।

কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন