POPULAR BD NEWS
Popular BD News Logo

দুলাল চন্দ্র মজুমদারকে সভাপতি ও ফখরুল ইসলাম মজুমদারকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি ঘোষণা

বাংলাদেশ পল্লী চিকিৎসক পরিষদ হাজীগঞ্জ শাখার কমিটি গঠন 

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ৫, ২০২২ | সময়: ১২:৪৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ পল্লী চিকিৎসক পরিষদ সমিতির ৩বছর মেয়াদি ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার দুপুরে মেডিনোভা মেডিকেল সেন্টারের উন্মুক্ত সমর্থনের মাধ্যমে দুলাল চন্দ্র মজুমদারকে সভাপতি ও ফখরুল ইসলাম মজুমদারকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম মানিক, সহ-সভাপতি জাহিদুল হাসান, তাফাজ্জুল হাসান মিঠু, আবদুর রহিম শামীম চৌধুরী, সজিব মিয়া, শাহী আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  সহ-সাধারণ সম্পাদক  গৌতম দে, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল পাটোয়ারী, কোষাধ্যক্ষ মহিনউদ্দিন, সহ-কোষাধ্যক্ষ শামসুল আলম সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম মজুমদার, দপ্তর সম্পাদক মো. আলী মানিক,  প্রচার সম্পাদক সাংবাদিক মহিন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক বাপ্পি মজুমদার, দুর্যোগ বিষয়ক সম্পাদক সোয়েভ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো.কামরুল হাসান, সন্মানিত সদস্য দিলীপ কুমার দত্ত, ফারুক হোসেন, দুলাল চন্দ্র দাস, আজাদ আলী, সাধারণ সদস্য বাবুলাল দত্ত, নরেশ চন্দ্র রায় প্রমুখ।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্যদের ফুল দিয়ে বরন করে নেয় উপস্থিত অতিথিবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন