POPULAR BD NEWS
Popular BD News Logo

পদ্মা সেতুতে বাতি জ্বলল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৪, ২০২২ | সময়: ১১:৪২ অপরাহ্ণ

বহু প্রত্যাশার পদ্মা সেতু উদ্বোধন করা হচ্ছে ২৫ জুন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করবেন। এর আগে সেতুর শেষ পর্যায়ের কাজগুলো সম্পন্ন করা হচ্ছে।

আজ শনিবার প্রথম পরীক্ষামূলকভাবে সেতুতে বাতি জ্বালানো হয়েছে। পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কম লাগবে।

পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে বাতি জ্বালানো হয়েছে।

বাতি জ্বালানো হয়েছে ১২ থেকে ১৯ নম্বর স্প্যানের মোট ২৪টি ল্যাম্পপোস্টে।

পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝখানে বাতি জ্বলছে।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন