ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ৪জন এবং জুয়া খেলার অপরাধে উপজেলার দক্ষিণ বিষকাটালী এলাকায় অভিযান পরিচালনা করে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আট করে। তারা হলেন, মো. জাকির হোসেন (৪৫), মো. ওসমান গাজী (৪২), মো. গিয়াস উদ্দিন মিজি (৪৯), মো. মিজানুর রহমান গাজী (৪৫) এবং আবদুল মজিদ মিজি (৬০)সহ মোট ১২জনকে আটক করেছে।
৪ জুন শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নিদের্শে তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে দুস্যতা মামলার আসামী মো. হাসান মিজি প্রকাশ হাসানকে আটক করে।
এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হোগলী এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী জাহাঙ্গীর হোসেনকে আটক করে। উপজেলার চিরর্কা চাঁদপুর এলাকায় পরিচালনা করে জি-আর মামলার আসামী মো. ওসমানকে আটক করে। দায়চারা এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী মো. বিল্লাল হোসেনকে আটক করে। উপজেলার বিষকাটালী এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী হোসেন সিকদার(৫০) ও মুন্না (২৫)কে আটক করে।