POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউপি চেয়ারম্যান মোঃ আলী আক্কাস মোল্লা কে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা

 কচুয়া চেয়ারম্যান মোঃ আলী আক্কাস কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুন ৪, ২০২২ | সময়: ৭:২৩ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃআলী আক্কাস মোল্লা কে বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষক, ছাত্র/ছাত্রী এবং ম্যানজিং কমিটির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মো:রুহুল আমিন সরকার, পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃসলিম উল্লাহ।প্রথমে কোরআন তেলাওয়াত করেন বারৈয়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অত্র বিদ্যালয়ের সদস্য মাওলানা মো:ইয়াছিনুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুভী রাণী পাল।

এসময় আরোও উপস্থিত বক্তব্য রাখেন বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার,বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃবিল্লাল হোসেন সরকার, অত্র বিদ্যালয়ের সভাপতি মনোয়ারা আক্তার, সহ-সভাপতি ডা:মো:আবু হানিফ, দাতা বীরমুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুল মান্নান, মো:মিজানুর রহমান স্বপন, হাজী মো:আবুল খায়ের প্রধান ও অন্যান্যরা। আরোও উপস্হিত ছিলেন অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো:মিজানুর রহমান, সুরাইয়া আক্তার এবং ইউপি সচিব সাগর চন্দ্র দাস, হাজী নুরু মিয়া প্রধান, মো:আলী আর্শ্বাদ মোল্লা, মো:ওসমানগনি মজুমদার, মো:আনোয়ার হোসেন, বিজনেস বাংলাদেশের কচুয়া প্রতিনিধি মো:রাসেল আহমেদ সুমন সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ছাত্র /ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন