POPULAR BD NEWS
Popular BD News Logo

মেহের উত্তর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৪, ২০২২ | সময়: ১০:২৪ পূর্বাহ্ণ

শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কাঁকৈরতলা মেহের উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব তানিমুল রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক মীর হোসেন মীর ও যুগ্ম মহাসচিব মহিউদ্দিনের সঞ্চালনায় সম্মেলনটির উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তৃতা করেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট সায়েদুল ইসলাম মজুমদার, মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক শাহ সুলতান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ।

অনুষ্ঠানে আরো বক্তা হিসেবে বক্তৃতা করেন, শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি ও বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার।

বক্তৃতারা ওই সময় বক্তারা মেহের উত্তর ইউনিয়ন যুবদল আগামী আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন, আগামীর যে কোন প্রোগ্রাম সফল করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে উপজেলা যুবদলকে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ওই সময় উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন