POPULAR BD NEWS
Popular BD News Logo

পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

পদ্মা সেতু দেখা হলো না চাঁদপুরের তিন বন্ধুর 

চাঁদপুরের তিনজনসহ মোট ৬ জন নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৩, ২০২২ | সময়: ৪:২৭ অপরাহ্ণ

বৃহস্পতিবার রাত পৌনে একটায় মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চাঁদপুরের ৩ যুবক ও মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার ৩ জন রয়েছে।

নিহতরা হলেন সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজী একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), পল্লীবিদুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২০) ও একই এলাকার জিহাদ (২০)। অপর বন্ধুর বাসা মুন্সীগঞ্জের বিক্রমপুরে বলে জানা যায়।

চাঁদপুরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে।

সামাদের ভাই মো. রুবেল বলেন, পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রাতে ৪ বন্ধু মিলে সিএনজিতে রওনা করে। মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও এক যাত্রীসহ ৪ বন্ধুই ঘটনাস্থলে মারা যায়। এর মধ্যে ৩ বন্ধু চাঁদপুরের আর একজন বিক্রমপুরের।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন