চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পূর্ব দেবপুর এলাকায় বোগদাদের ধাক্কায় সিএনজি উল্টে চালকসহ চারজন আহত হয়েছে। শুক্রবার দুপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো চালক রাজু, যাত্রী আশরাফ, রবিউল ও অজ্ঞাত এক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে আসা কুমিল্লামুখী বোগদাদ বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বোগদাদ ও সিএনজির সংঘর্ষের ঘটনায় সড়কে থাকা অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে উল্টে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়।