POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে চার বসতঘর পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২, ২০২২ | সময়: ১১:৫০ অপরাহ্ণ

শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই হয়েছে। ২ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চিতোষী পশ্চিম ইউনিয়ন উঘারিয়া চারআনি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 ওই ইউনিয়নের উঘারিয়া চারআনি বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে অসহায় দিনমজুর ফারুক হোসেনের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ফারুক হোসেনের বসতঘর এবং তার রান্নাঘর ও তার ভাই দিনমজুর লিটনের বসতঘর ও রান্নাঘর সহ ৪টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত লিটনের স্ত্রী ছেলে-মেয়েসহ ৪জন সদস্য রয়েছে। বর্তমানে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর ঘটনাস্থলে পৌঁছে পরিবারকে সমবেদনা জানান এবং দুই পরিবারকে মাননীয় সংসদ সদস্যে প্রিয় অভিভাবক মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়ের পক্ষে থেকে চাল, ডাল, চিনি, আলু, তেলসহ  নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার তুলে দেন চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর এবং তাদেরকে সরকারি ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষে ঘর ও আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন