POPULAR BD NEWS
Popular BD News Logo

 সন্তানরা কি পাবে তাদের সুস্থ্য মা?

 স্বামীর সংসারে এসে শিকলে বাঁধা ফাতেমার জীবন !

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২, ২০২২ | সময়: ৮:৫৪ অপরাহ্ণ

পাঁচ বছর আগে প্রেমের টানে ঘর বাঁধেন ফাতেমা বেগম ও ইমাম হোসেন মজুমদার। এই দম্পতির সুখের সংসার চলছিল ঠিকঠাক। কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। প্রথম সন্তান প্রসবের পরপরই ফাতেমা বেগম মানুসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। তারপর থেকে শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয় স্বজনেরা।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মজুমদার বাড়ীতে গিয়ে জানা গেলো ফাতেমা বেগম অস্বাভাবিক আচরণ করে বাড়ি থেকে বের হয়ে পড়েন। বিভিন্ন জায়গা থেকে তাকে খুঁজে আনতে হতো। তার ডাক চিৎকারের স্থানীয়দের অনেক সমস্যায় পড়তে হয়। মাঝে মাঝে সে সুস্থ হয়ে উঠে। আবার অসুস্থ্য হয়ে পড়েন। তার সন্তান দাদীর কাছে লালিত পালিত হয়। ইতোমধ্যে শিকলে বাঁধা জীবনে এই ফাতেমা বেগম দ্বিতীয় কন্যা সন্তানের মা হন।

স্বামী ইমাম হোসেন মজুমদার বলেন, মাঝে মাঝে ফাতেমা সুস্থ্য হয়ে উঠে। সামর্থ্যানুযায়ী চিকিৎসা করানো হয়। তবে আরো উন্নত চিকিৎসা করালে হয়তো স্বাভাবিক জীবনে ফিরবে দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় সন্তানকে লালন পালনে সমস্যা হওয়ায় পারিবারিকভাবে দত্তক দেয়ার সিদ্ধান্ত হয়। তাই সাত দিন আগে জন্ম নেয়া দ্বিতীয় সন্তানকে দত্তক দেয়া হয়েছে।

 

শিকলে বাঁধা ফাতেমা বেগম স্বাভাবিক জীবন ফিরে পাবে এমনটাই প্রত্যাশা স্বামী ইমাম হোসেন ও পরিবারের স্বজনদের। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন