POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকারি বরাদ্দের টাকা লুটেপুটে খেতে দেয়া হবে না

বলেলেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মে ২৯, ২০২২ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও উপজেলা উন্নয়ন কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারের বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান লিটনের পরিচালনায় ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিনের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে যে হারে উন্নয়ন হয়েছে, তা আগে কখনও হয়নি ও ভবিষ্যতেও কেউ করতে পারবে না। তাছাড়া সরকারের দেওয়া বরাদ্দের টাকা স্ব-স্ব-বন্টন করা হবে। সরকারের বরাদ্দের টাকা লুটেপুটে খেতে দেয়া হবে না।

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে যেই হারে উন্নয়ন হয়েছে, আগামীতে যেই এমপি আসবে একটি ব্রিজ করার জায়গা পাবে না। যদি ব্রিজ করতে হয় তাহলে খাল কেটে ব্রিজ করার পরামর্শ দেন তিনি।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ পৌরসভা মেয়র আ. স. ম. মাহবুব উল আলম লিপন, শাহরাস্তি পৌরসভা মেয়র লতিফ, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, যুগ্ন-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান শামছু মুন্সী, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মানিক হোসেন প্রধানীয়া, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা, ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন