POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে দুইটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিবন্ধন বিহীন প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

মাঈনুল ইসলাম কাজল | প্রকাশিত: মে ২৯, ২০২২ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

স্বাস্হ্য অধিদপ্তরের নির্দেশে অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় শাহরাস্তি উপজেলায় দুইটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।

২৯ মে রবিবার বিকেলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো মেহের কালীবাড়ি বাজারে অবস্থিত মা ও শিশু হাসপাতাল, মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তি গেইট দোয়াভাংগা নিউ এ্যপোলো ডায়াগনস্টিক সেন্টার ও উয়ারুক বাজারের কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টারকে সিলগালা করা হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন জানান, নিবন্ধন না থাকায় স্বাস্হ্য অধিদপ্তরের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। নিবন্ধন বিহীন প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন