POPULAR BD NEWS
Popular BD News Logo

২০২০ সালে পহেলা জানুয়ারি সংগঠনটির পথচলা শুরু

হাজীগঞ্জে টি-টুয়েন্টি সোসাইটির অফিস উদ্বোধন

হোসেন বেপারী | প্রকাশিত: মে ২৯, ২০২২ | সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ

“একতাই সুখের মূল” এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন টি-টুয়েন্টি সোসাইটির অফিস রুম উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কাপড়িয়া পট্টি মজুমদার ভিলায় টি-টুয়েন্টি সোসাইটির সভাপতি জসিম উদ্দিন রতনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. শরিফ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সল্প ভুলের কারনে যেনো সম্পর্ক বা সংগঠনের বিচ্ছিন্ন নাহয়। সংগঠনের ফ্রান্ডে থাকা অর্থ একটি একটি গ্রাম করে স্বাবলম্বী করার লক্ষ্যে যেনো কাজ করে সেই আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান বলি ও সাধারণ সম্পাদক মো. সোহাগ মজুমদার। অনুষ্ঠানে ওই সময় টেলিকন্ফারেন্সে বক্তৃতা করেন ফের্ডস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম শিবলু।

এরপর ক্রীয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ শহর যুবলীগ নেতা শরিফ মজুমদার, ফেন্ডস্ ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি ইয়াসিন সম্রাট, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, সদস্য শাহ পরান পন্ডিত, টি-টুয়েন্টি সোসাইটির সদস্য মো. আহসান হাবীব, মো. সাইদুলল ইসলাম টেলু, কবীর বলি, মো. মামুন সর্দার, আনোয়ার হোসেন টিপু, সরোয়ার হোসেন, মাহমুদুল হাসান টিটু, মাহবুব আলম, সুমন সর্দার, সোহেল আফ্রীদি, মিলন মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালের পহেলা জানুয়ারি সংগঠনটির পথচলা শুরু হয়। এর পরথেকেই সামাজিক কার্মকান্ড ও অসহায়দের পাশে গিয়ে দাঁড়ায় সংগঠনটি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন