POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় চার প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা

শান্তু ধর, কচুয়া | প্রকাশিত: মে ২৮, ২০২২ | সময়: ৯:১৪ অপরাহ্ণ

কচুয়ায় সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনার দায়ে ভোক্তাধিকার আইনে ২টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে অপর ৪টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসকে সঙ্গে নিয়ে এ ভাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পৌরসভাধীন গুলবাহার শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিক, কেয়ার ডিজিটাল হাসপাতাল, সান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও সিডি প্যাথ ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা অমান্য করে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে সিলগালা করে দেওয়া হয়।

এছাড়াও সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে কচুয়া পল্লীবিদ্যুত সংলগ্ন সিটি হসপিটালকে ৩০ হাজার, সরকারী হাসপাতাল সংলগ্ন মহিউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও বিশ্বরোডে অবস্থিত কচুয়া নিউলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যে সার্বিক সহযোগীতা প্রদান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন