হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও উত্তর-পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
শনিবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহবুব-উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও উত্তর-পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিক ভাবে ভবনটির উদ্বোধন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবকল্যাণমুখী কাজ করছেন এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে । সে সাথে শিক্ষার মান-উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিন্ত এটিকে পুঁজি করে কেউ বেশী লাভের জন্য কাজ অসম্পূর্ণ রাখবেন, সেটি কোন ভাবেই মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে ওই সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির লিটন, বীরমুক্তিযুদ্ধা আব্দুর রব খোকন (বিএসসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ. হাদি, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, মসাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।