POPULAR BD NEWS
Popular BD News Logo

সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

হাজীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের মতবিনিময় সভা 

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মে ২৭, ২০২২ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলা যুব অধিকারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাংবাদিক জাকির মজুমদারের  সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সমন্বয়ক মুরাদ মজুমদারের সঞ্চালনায় এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , চাঁদপুর  জেলা যুব অধিকার পরিষদ আহবায়ক সালমান ফারসি সোহাগ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়াজ মোরশেদ , জেলা অর্থ সচিব ওমর সালমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী ও সহ-সাংগঠনিক সম্পাদক  নিরব আহমেদ ।
অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরেন। বক্তারা মানুষের অধিকার,  জাতীয় স্বার্থ,  ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।
মতবিনিময় সভায় ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনুস মোহাম্মদ, আহসান শেখ, মোঃ আলম, শাহপরান, মুক্তার আহমেদ, যুবনেতা রাসেল হোসেন, রাজু আহমেদ ও ডা.সুজন প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন