POPULAR BD NEWS
Popular BD News Logo

মাছ ধরতে গিয়ে বিদুৎস্পর্শে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত দুই

আহত  দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ

তোফায়েল আহম্মেদ | প্রকাশিত: মে ২৬, ২০২২ | সময়: ২:৫৮ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া বেপারী বাড়ীর মাছের প্রজেক্টে  মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ছাত্রলীগ নেতা জসিম ব্যাপারীর (৩০)  মৃত্যু হয়েছে।  সে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। বিদ্যুৎস্পর্শের ঘটনায় আহত  দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মৃত জসিম বেপারী ওই এলাকার হারুন বেপারীর একমাত্র ছেলে। একই  ঘটনায় আহত গোয়াডুবী গ্রামের সুজন (৩৭) ও  চালিয়াপাড়া বড় বাড়ীর মহিন উদ্দীন (২৫) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জসিম মাছের প্রজেক্টের মালিক। সকাল নয়টার দিকে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে থাকা তারে পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। জসিম পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। তাকে দেখতে পেয়ে সুজন ও মহিন উদ্দিন উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মো: জসিম (৩০) মৃত ঘোষনা করেন। উন্নত চিকিৎসার জন্য সুজন (৩৭) ও মহিন উদ্দীন(২৫) কে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন।

মৃত জসিমের মা কান্নায় জড়িত কণ্ঠে পপুলার বিডিনিউজকে বলেন, তার ছেলের চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ছেলেকে আর জীবিত দেখেননি।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক ইউনুছ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি  অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন