POPULAR BD NEWS
Popular BD News Logo

৭০ বছর বয়সে বৃদ্ধের আত্মহনন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২০, ২০২০ | সময়: ১২:২২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে।

রোববার রাতে ধড্ডা উত্তরপাড়া বেপারী বাড়ীর সিরাজুল ইসলাম বৃদ্ধ আত্মহনন করে।

সোমবার সকালে পপুলার বিডিনিউজ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু।

জানা গেছে, ওই বৃদ্ধ সিরাজুল ইসলাম মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই মেয়ের সন্তান রয়েছে। দুই মেয়ে বিবাহিত।

সোমবার বৃদ্ধের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন