POPULAR BD NEWS
Popular BD News Logo

উচ্চতর প্রশিক্ষণে গেলেন মেজর কামরুল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২০, ২০২০ | সময়: ৮:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কামরুল আহসান সহপরিবারে এক বছরের উচ্চতর প্রশিক্ষনের জন্য গত রাত ০৩.০০ ঘটিকায় পাকিস্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরশাক গ্রামের বাসিন্দা।

মেজর কামরুল

তাঁর মাতা শিরিন আক্তার খানম, অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা এবং ২০১৪ সালের চট্রগ্রাম বিভাগীয় রত্নগর্ভা পুরস্কার প্রাপ্ত এবং বাবা মরহুম আবদুল লতিফ বিএবিএড ছিলেন হাজীগঞ্জ উপজেলাধীন দেশগাঁও জয়নাল আবেদিন উ/বি এর প্রধান শিক্ষক। মেজো ভাই একেএম জহিরুল ইসলাম এডিশনাল এসপি গাজীপুর জেলা পুলিশ। বড়বোন সালমা সুলতানা, স্বাস্থ্য ইন্সপেক্টার, হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরী করেন।

তার বড় ভই সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এটিএম সাইফুল ইসলাম বলেন,
আমার পরিবারের শুভাকাঙ্খীসহ সকলের কাছে আমার ছোটভাইয়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়ার প্রার্থনা করিতেছি। আপনারা সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন