POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঁচৈ গ্রামে ১০০ ফুট সম্পত্তির জন্য চলাচলের দুর্ভোগে ২৭ পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৫, ২০২২ | সময়: ৭:১৫ অপরাহ্ণ
২৭ পরিবারের প্রায় ২৫০ জন সদস্যের বসতি। মাত্র ১০০ ফুট সম্পত্তির দ্বন্দ্বে দীর্ঘ বছর ধরে চলাচলের দুর্ভোগ পোহাচ্ছেন তারা। হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পাঁচৈ পূর্ব মোল্লা বাড়ীর এই বাসিন্দারা চান ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে রাস্তায় চলাচলের সমস্যাটি নিরসন করা হোক।
মোল্লা বাড়ীর বাসিন্দা আবুল বাশার, আবদুল হাই, হানিফ মোল্লা, আবদুল কাইয়ুম মোল্লা, আবদুল রহমান মোল্লা, নরুল ইসলাম, সামছুর বেগম বলেন, ২নং ওয়ার্ডের বাসিন্দা হয়েও বাড়ি থেকে বের হওয়ার কোন রাস্তা নেই। বাড়ীর শিক্ষার্থীরা বর্ষাকালে স্কুলে যাওয়া আসতে করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যের জায়গায়র উপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেক বাঁধার সম্মুখীন হতে হচ্ছে।
বাঁধা দেয়ার কারণে ১০০ ফুট রাস্তা অন্যদের সম্পত্তির উপর দিয়ে যাওয়ায় রাস্তার নির্মাণ কাজ করতে পারছেন মোল্লা বাড়ীর বাসিন্দারা। মোল্লা বাড়ীর বাসিন্দাদের দাবী রাস্তাটুকু নির্মাণ হলে স্বস্ত্বি  মিলবে ২৭ পরিবারের।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু পপুলার বিডিনিউজকে বলেন, দীর্ঘ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আজও পর্যন্ত ওই রাস্তার বিষয়ে কেউ কিছুই জানাননি। দুর্ভোগের শিকার যারা, তারা বিষয়টি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন