নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি রাখায় হাজীগঞ্জ বিআরটিসি পরিবহন কাউন্টারকে আট হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এর আগে হাজীগঞ্জ বিআরটিসি পরিবহন কাউন্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এক ভোক্তা।
সেই অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ করা ওই ভোক্তাকে জরিমানার ২৫% হারে দুই হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।