POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পঙ্গু ভাতার কার্ড নিতে এসে বৃদ্ধার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৫, ২০২২ | সময়: ১২:৫৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদে পঙ্গু ভাতার কার্ড নিতে এসে অসুস্থ জাহানারা বেগমের (৭০) মৃত্যু হয়েছে।  বুধবার সকালে মরহুমের স্বামীসহ ইউনিয়ন পরিষদে গেলে হৃদরোগ আক্রান্ত হয়ে পড়েন।

জাহানারা বেগম রাজারগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড রমরা এলাকার বাসিন্দা।

ইউপি সদস্য আলমগীর আলম বলেন, জাহানারা বেগম আগেই অসুস্থ ছিলেন।

মরহুমের মেয়ে তানিয়া আক্তার বলেন, মা তিন দিন আগে চাঁদপুরের চিকিৎসা নিতে গিয়েছিল। ইউনিয়ন পরিষদে গেলে হৃদরোগ আক্রান্ত হয়ে পড়েন।

ইউপি চেয়ারম্যান আবদুল হাদী পপুলার বিডিনিউজকে বলেন, জাহানারা বেগম তার স্বামীসহ পঙ্গু ভাতার বই নিতে পরিষদে এসে অসুস্থ হয়ে পড়েন। তার স্বামী সাথে ছিল। পরে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন