POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঁচ কেজি গাঁজাসহ কুমিল্লা আবুল গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৪, ২০২২ | সময়: ৪:৫০ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর এলাকা হতে পাঁচ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৩ মে রাতে কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে
সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল
থানার লালবাগ (মধ্যমপাড়া) গ্রামের মোস্তফা মিয়া এর ছেলে মোঃ আবুল
হাশেম(২৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ  সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন