POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক শাহদাত হোসেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২২, ২০২২ | সময়: ৯:২২ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কচুয়া উপজেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান স্বাক্ষরিত এ তথ্য জানা গেছে।

মুহাম্মদ শাহাদাত হোসেন ১৯৯৩ সালের ২০ নভেম্বর প্রভাষক পদে ওই কলেজে যোগদান করে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার চেঙ্গাচাল বলদীশ এলাকায়। তাঁর স্ত্রী আইনুন নাহার একই উপজেলার বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন