POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিআরটিসির চাপায় প্রাণ গেল শিশুর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২২, ২০২২ | সময়: ৫:৫১ অপরাহ্ণ

কুমিল্লার বুড়িচংয়ে বিআরটিসির একটি বাসের চাপায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার পারুয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিবার বিকেল ৩টা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর পুলিশ চালকসহ বাসটি জব্দ করে।

চালকের নাম তহিদুল ইসলাম। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বশির উদ্দিনের ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় পৌঁছলে বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা ওই শিশু সড়কে পড়ে যায়। পরে সে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ছেলেটির বয়স আনুমানিক ১২ বছর। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন